জোরপূর্বক পদত্যাগকৃত শিক্ষকদের জন্য সুখবর
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৪ AM

জোরপূর্বক পদত্যাগকৃত শিক্ষকদের জন্য সুখবর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৫:৪৪:২৬ PM

জোরপূর্বক পদত্যাগকৃত শিক্ষকদের জন্য সুখবর

পতীকী ছবি


জোরপূর্বক পদত্যাগকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ শিক্ষকদের নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানকে দেওয়া এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী চিঠিতে সই করেছেন।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৪ জানুয়ারির পত্রের আদেশ অনুযায়ী, জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষকগণের তদন্ত চলমান অবস্থায় যাদের বেতন ভাতাদি চালু করা হয়নি, সেসব শিক্ষকগণের বেতন-ভাতাদি চালু করার জন্য এ বিভাগে আবেদন করেছেন। বেতন-ভাতা বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন মর্মে আবেদনে উল্লেখ করেছেন। ফলে তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্তপূর্বক আইন ও বিধি-বিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বেতন-ভাতা চালু করা প্রয়োজন।

এতে আরো বলা হয়, এমতাবস্থায় জোরপূর্বক পদত্যাগকৃত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের/ইএফটিতে নাম অন্তর্ভুক্তকরণসহ বেতন-ভাতা চালুকরণ এবং বেতন-ভাতা চালুকরণে অসহযোগিতা বা বাধা প্রদান করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর