সিলেট- ঢাকা মহাসড়কে যানজট, উপদেষ্টার বক্তব্যে স্বস্তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সিলেট- ঢাকা মহাসড়কে যানজট, উপদেষ্টার বক্তব্যে স্বস্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৭:৫৫:৩২ অপরাহ্ন

সিলেট- ঢাকা মহাসড়কে যানজট, উপদেষ্টার বক্তব্যে স্বস্তি

ছবি : সংগৃহীত


সিলেট-ঢাকা মহাসড়কে যানজট নিয়ে গণমাধ্যমগুলো সরব বহুদিন ধরে। প্রায় নিয়মিত যাত্রীদের দুর্ভোগ ও যন্ত্রণা নিয়ে নিয়মিতই প্রকাশ করা হচ্ছে বড়বড় প্রতিবেদন। কিন্তু সরকারের সংশ্লিষ্ট কর্তারা ছিলেন অনেক কুম্ভকর্ণের নিদ্রায়। আশ্বাস দিয়ে যাওয়া ছাড়া আর তেমন কিছুই করেননি তারা। এক্ষেত্রে তাদের অজুহাতের কোনো অভাবও থাকেনা।

এবার জানা গেল, যানজটে এই অবর্ণনীয় দুর্ভোগের জন্য দায়ী ট্রাফিক বিভাগের গাফিলতি। আর যিনি দায়ী করছেন তিনিও যেনতেন কেউ নন, স্বয়ং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খাঁন। তিনি স্বস্তির খবরও জানালেন।

বুধবার (৮ অক্টোবর) তিনি নিজে প্রত্যক্ষ করে গেলেন সিলেট-ঢাকা মহাসড়কে যাতায়াতকারী যাত্রী ও চালকদের দুর্ভোগের চিত্র। এমনকি নিজেও সেই দুর্ভোগের শিকার হয়েছিলেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খাঁন দীর্ঘ তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে যানজটে আটকা পড়েছিলেন। পরে মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে পৌঁছে নাজুক মহাসড়কটি পরিদর্শন করেন।

এরপর তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে যে যানজট সৃষ্টি হচ্ছে তার জন্য দায়ী ট্রাফিক বিভাগের গাফিলতি। বিষয়টি দ্রুত সমাধান করা হবে। এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলব।

তার এমন বক্তব্য জেনে এই রাস্তায় নিয়মিত যাতায়াতকারী ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী আব্দুল করিম (৫৫) এই প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, হ, করবেন। করেন করেন। জলদি করেন। ভুইলা যাইয়েন না আবার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা