জাফলংয়ে অ ভি যা নে ৬০ হাজার ঘনফুট বালু জ'ব্দ নিলামে বিক্রি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

জাফলংয়ে অ ভি যা নে ৬০ হাজার ঘনফুট বালু জ'ব্দ নিলামে বিক্রি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৯:০৬:৩৭ অপরাহ্ন

জাফলংয়ে অ ভি যা নে ৬০ হাজার ঘনফুট বালু জ'ব্দ নিলামে বিক্রি

ছবি: নিজস্ব


সিলেটের জাফলংয়ের প্রতিবেশ-সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অভিযান চা‌লিয়ে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে বালু–পাথর উত্তোলন বন্ধে গ‌ঠিত টাস্কফোর্স।

বুধবার ( ৮ অক্টোবর) দুপুরে থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাটের সকারি কমিশনার (ভূমি) ওমর ফারুক এর নেতৃত্বে বিজিবি, পুলিশের সহযোগিতায় টাস্কফোর্স এই অভিযান চালানো হয়েছে।

অভিযানে জব্দকৃত বালু প্রকাশ্যে নিলাম প্রক্রিয়ায় ১৫ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হবে বলে জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলোর একটি। এখানে অনিয়ন্ত্রিতভাবে বালু-পাথর উত্তোলনের ফলে পর্যটন কেন্দ্রটির সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশও হুমকির মুখে। পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিটের প্রেক্ষিতে জাফলংকে ইসিএ ঘোষণার নির্দেশনা দেন আদালত। ইসিএ ঘোষণার পর জাফলং থেকে সব ধরণের বালু ও পাথর উত্তোলন নিষিদ্ধ করে প্রশাসন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি গোষ্ঠী বালু পাথর উত্তোলনের মাধ্যমে জাফলংয়ে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা