জালালপুর বাজারে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

জালালপুর বাজারে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ১০:৫৯:৫৩ অপরাহ্ন

জালালপুর বাজারে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ

ছবি: নিজস্ব


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমার জালালপুর বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার জালালপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষে মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সিলেট ৩ আসনের মানুষ বিভিন্ন ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। এই নির্বাচনী এলাকার অধিকাংশ রাস্তাঘাট উন্নয়ন বঞ্চিত। শিক্ষাক্ষেত্রেও আমরা পিছিয়ে অঅছি। সুশিক্ষিত নেতা ছাড়া, সুশিক্ষিত শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র মতো একজন সুশিক্ষিত ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিলে এই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন, তরুণ সমাজকর্মী নাবির মোহাম্মদ নিজাম, তরুণ সমাজকর্মী জাহিদুল ইসলাম জুনান, তায়েফ আহমেদ, কামরান আহমেদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমেদ, হুমায়ূন আহমেদ, শহীদ মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র পক্ষে সিলেট ৩ আসনের প্রত্যেকটি এলাকায় ব্যনার-ফেষ্টুন লাগানো, গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। বুধবার জালালপুর বাজার ছাড়াও বালাগঞ্জ সদর, হুমায়ুন রশিদ চত্বও, কদমতলী, চাঁদনীঘাট, শিববাড়ী এলাকায় গণসংযোগ ও ডোর টু ডোর লিফলেট বিতরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা