দেড় বছর পর ইজারায় ফিরল ভোলাগঞ্জ পর্যটন নৌকাঘাট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

দেড় বছর পর ইজারায় ফিরল ভোলাগঞ্জ পর্যটন নৌকাঘাট

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ১২:১৯:১২ পূর্বাহ্ন

দেড় বছর পর ইজারায় ফিরল ভোলাগঞ্জ পর্যটন নৌকাঘাট

ছবি : সংগৃহীত


সিলেট কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রের নৌকাঘাট ও গাড়ি পার্কিং এরিয়া অবশেষে ইজারায় ফিরেছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকায় আগামী ৬ মাসের জন্য ঘাট পরিচালনার দায়িত্ব পেয়েছেন লিলু মিয়া। 

দীর্ঘ দেড় বছর ধরে ঘাটটি ইজারা ছাড়া থাকায় খাস কালেকশনের মাধ্যমে চলছিলো। অবশেষে ইজারা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নৌকার মাঝিমাল্লা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নতুন করে ঘাট চালু হওয়ায় পর্যটকদের ভিড় বাড়বে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে অনেক গণমাধ্যমে সাদা পাথর ইজারা হয়েছে বলে প্রকাশ করে। মূলত ৬ মাসের জন্য ভোলাগঞ্জ দশ নম্বর নৌকাঘাট থেকে সাদা পাথর পর্যটন ঘাট ও ভোলাগঞ্জ দশ নম্বর গাড়ি পার্কিং এলাকা ইজারা  প্রদান করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ অক্টোবর ইজারাদারকে নৌকাঘাটের দায়িত্ব  বুঝিয়ে দেয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা