৬ হ *ত্যা মা ম লা য় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে: আসিফ মাহমুদ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৫ AM

৬ হ *ত্যা মা ম লা য় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে: আসিফ মাহমুদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ০৪:০১:১৯ PM

৬ হ *ত্যা মা ম লা য় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে: আসিফ মাহমুদ

ফাইল ফটো


চানখারপুলে ৬ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে পৌঁছেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পৌঁছান তিনি।

আজ ১০ম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে, আসিফ মাহমুদ এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন।সেখানে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়।

জবানবন্দিতে তিনি আরও বলেন, ১৯ জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ফোন ট্র্যাক করে ডিজিএফআই সদস্যরা তাকে তুলে নেয়। চোখ বাঁধা থাকায় ৫ দিন গুম থাকলেও জানতেন না কোথায় রাখা হয়েছিল। তবে ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনের সময় সেখানেই গুম থাকা ঘরের শনাক্ত করতে পারেন বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর