ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ ত্যু, হাসপাতালে ৭৮১
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ ত্যু, হাসপাতালে ৭৮১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ০৬:২০:৩৯ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ ত্যু, হাসপাতালে ৭৮১

সংগৃহিত


ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৮১ জন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা গেলেন ২২৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা এবং ১জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের। অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ১০১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬ জন, খুলনা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী রয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক