ধানের শীষকে বিজয়ী করতে পরিকল্পনা করে কাজ করতে হবে : কয়েস লোদী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ধানের শীষকে বিজয়ী করতে পরিকল্পনা করে কাজ করতে হবে : কয়েস লোদী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ০৯:২২:৫৬ অপরাহ্ন

ধানের শীষকে বিজয়ী করতে পরিকল্পনা করে কাজ করতে হবে : কয়েস লোদী

ছবি: নিজস্ব


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী পক্ষে কাজ করার লক্ষ্যে বিমানবন্দর থানার অন্তর্গত জোন-৩ এর আওতাধীন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জোন ৩ এর টিম লিডার রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খানের সঞ্চালনায় সভায় বক্তব্যে রাখেন, জোন-৩ টিমের সদস্য মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুব কাদির শাহী, সদস্য ও জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, সদস্য ও মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, সদস্য ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব,  জোন- ৩ এর আওতাধীন বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওদুদ মিলন, সাধারণ সম্পাদক এস এম সায়েম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ ওয়ার্ডের সুপার ফাইভ ও পাড়া কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশের গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। রাষ্ট্রের উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীককে জয়ী করতে হবে। এ জয়ের জন্য সবাইকে পরিকল্পনা করে কাজ করতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা