সেইফ নয়, আমরা স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫০ AM

সেইফ নয়, আমরা স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৫ ১০:০৫:২৫ PM

সেইফ নয়, আমরা স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা

ছবি : সংগৃহীত


‘আমরা নিজেরা সেইফ এক্সিট নয়, স্বাভাবিক এক্সিট চাচ্ছি’ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, “দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকব। দায়িত্ব বুঝিয়ে না দিয়ে আমি বিদেশে পালিয়ে যাব না। কারণ, আমার তো দ্বিতীয় কোন ঘর নেই।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার বদ্ধ পরিকর। এই বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব বরাবরই তথ্য দিয়ে আসছেন। যদি কোন শঙ্কা থাকে সেটি নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মনিটর করে যা যা করার করবেন। তবে নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি শতভাগ।”

ধর্ম উপদেষ্টা বলেন, “বাংলাদেশ কোন ইসলামিক রাষ্ট্র নয়, এটি সেকুলার রাষ্ট্র এবং আমার সংবিধানও সেকুলার। তাই আমাকে সব ধর্মীয় স্থানে যেতে হবে, এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি একক কোন ধর্মের উপদেষ্টা নই। এগুলো নিয়ে যারা কথা বলছেন, এসব অপপ্রচারে কান দেবেন না।”

সম্প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপ সচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর