জুলাই সনদ নিয়ে প্র তা র ণা: (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

জুলাই সনদ নিয়ে প্র তা র ণা: (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ০৩:১৮:৩২ অপরাহ্ন

জুলাই সনদ নিয়ে প্র তা র ণা: (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

ফাইল ফটো


জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে, সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং এটি জুলাইয়ের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্ট (ভিন্নমত) এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই।প্রতীক ইস্যুতে তিনি বলেন, শাপলাই হবে এনসিপির মার্কা, এই মার্কা নিয়েই তার দল আগামী জাতীয় নির্বাচনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ।

নাহিদ আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নজর রাখছে এনসিপি। এমনকি জনপ্রশাসন নিয়েও সন্দেহের কথা জানান তিনি।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেয়া বক্তব্যে জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী ফ্যাসিস্ট’ আখ্যা দেয়ার নিন্দা জানান নাহিদ। তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জুলাই সনদ স্বাক্ষর না করার সঙ্গে বাম দলের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে নাহিদ বলেন, এনসিপির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই। সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে গণঅভ্যুত্থানের এবং একটি গণতান্ত্রিক অবস্থান থেকে গতকালকের অনুষ্ঠানে যাইনি তারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক