শাহজালালের কার্গো ভিলেজে আ গু ন, সাময়িক বন্ধ বিমান চলাচল
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৪ AM

শাহজালালের কার্গো ভিলেজে আ গু ন, সাময়িক বন্ধ বিমান চলাচল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ০৫:১৭:৫৮ PM

শাহজালালের কার্গো ভিলেজে আ গু ন, সাময়িক বন্ধ বিমান চলাচল

সংগৃহিত


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এ ছাড়াও পথে রয়েছে আরও ৮টি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনায় বিমান ওঠানামাও সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে সাময়িকভাবে ফ্লাইট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সময়ের সাথে আগুনের মাত্রা বাড়ছে। কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠছে। বিমানবন্দরের বাইরে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে সিভিল অ্যাভিয়েশন, বিমান বাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আইএসপিআর।

জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর