আ গু ন নেভাতে গিয়ে আনসারের ১৭ সদস্য আ হ ত
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৫ AM

আ গু ন নেভাতে গিয়ে আনসারের ১৭ সদস্য আ হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ০৬:৩০:১৮ PM

আ গু ন নেভাতে গিয়ে আনসারের ১৭ সদস্য আ হ ত

সংগৃহিত


রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে অন্তত ১৭ আনসার সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।

মো. আশিকুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৭ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।’

আহত অপর আটজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য। তবে এখনো আগুনের তীব্রতা কমেনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর