যে আশ্বাসে জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

যে আশ্বাসে জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ০৪:৪১:৫০ অপরাহ্ন

যে আশ্বাসে জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম

সংগৃহিত


স্বাধীনতার ঘোষণাপত্র সংশোধনের আশ্বাস পেয়ে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণফোরাম। এ নিয়ে মোট ২৫টি দল সনদে সই করল।

রোববার (১৯ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সনদে স্বাক্ষর করেন।

পরে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘বাহাত্তরের চার মূলনীতি থাকলে জুলাই সনদ পূর্ণতা পেতো। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংশোধনের আশ্বাস পেয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম।’

সুব্রত চৌধুরী আরও বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার বর্তমান সরকার পেয়েছে, সেটা বাস্তবায়নের দায়িত্ব সবার।’

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘গণফোরাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নতুন রাষ্ট্র সংস্কারের সঙ্গেও দলটি জড়িত থাকবে। প্রতিটি রাজনৈতিক দলই জুলাই সনদের সবচেয়ে বড় অংশীদার। এই দলিল ঐকমত্য কমিশনের একক দলিল নয়, এটি সবার রাজনৈতিক অঙ্গীকার।’

এ সময় এখনো জুলাই সনদে স্বাক্ষর না করা দলগুলোকে সই করার আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

আলী রীয়াজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান। সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার।

প্রসঙ্গত, এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে স্বাক্ষর করেনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক