মাছের যোগান কম, চড়া দামে বাজারে অস্বস্তি
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৯ AM

মাছের যোগান কম, চড়া দামে বাজারে অস্বস্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ০৪:৪৯:১৯ PM

মাছের যোগান কম, চড়া দামে বাজারে অস্বস্তি

ফাইল ফটো


সাগর এবং নদ-নদীতে মাছ ধরার প্রতি নিষেধাজ্ঞা থাকায়, আহরণ কমেছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। যোগান বেশ কম, এজন্য মাছ কিনতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের ক্রেতারা। এরইমধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। তবে এখনও দাম কমেনি। ব্যবসায়ীরা বলছেন, ২০-২৫ দিনের মধ্যে সবজির দাম কমে যাবে। এদিকে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাংস।শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

মূলত, দাম কিছুটা কমলেও এখনও নাগালের মধ্যে নেই বেশিরভাগ সবজি। যোগান আরও বাড়লে স্বস্তি ফিরবে বলে জানিয়েছেন বিক্রেতারা।গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম সামান্য কমেছে। তবে, বেগুন, শসা, শিম, টমেটো দাম হাঁকা হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা কেজি।কেজিতে ৫০ টাকা কমে কাঁচামরিচ মিলছে ২শ' টাকায়। এক কেজি তাল বেগুনের জন্য দিতে হবে দেড়শো টাকা।  পেপে ছাড়া ৬০ থেকে ৭০ টাকা কেজির নীচে নেই কোন সবজি।এদিকে, মাছের বাজারে অস্বস্তি যেন কমছেই না। আগামী রোববার পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সাগর-নদীতে জাল ফেলতে পারছে না জেলেরা। ফলে বাজারে নদ-নদী ও সামুদ্রিক মাছের যোগান নেমেছে তলানিতে।চাহিদা বেড়েছে বিল ও চাষের মাছের। আর এই সুযোগে চাষের মাছের বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজির নীচে মিলছে না রুই-কাতলা। আইড়-বোয়ালের দেখা মিললেও, গুণতে হবে ৬শ' থেকে হাজার টাকা কেজি। হাজার-বারোশো টাকা কেজির নীচে মিলছে না ভাল মানের চিংড়ি।বাজারে প্রতিকেজি বোয়াল ৮০০-১০০০ টাকা, কোরাল ৮৫০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, চাষের রুই ৩০০-৪৫০ টাকা ও কাতল ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া তেলাপিয়া ১৮০-২২০ টাকা, চাষের পাঙাশ ২০০ টাকা, চাষের ট্যাংরা ৫৫০-৬০০ টাকা, এবং পাবদা ৩৫০-৪০০ টাকা ও শিং ৪০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় কমতে শুরু করেছে ডিমের দামও। তবে তেল, চিনি, লবণের দামে তেমন হেরফের দেখা যায়নি।গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৬০-৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ টাকা ও ছাগলের মাংস ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ১৭৫ থেকে ১৮০ টাকা কেজিতে অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগির দাম। তবে কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে লেয়ার, মিলছে ৩২০ থেকে ৩৩০ টাকায়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর