কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িক স্থগিত ফ্লাইট
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৯ AM

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িক স্থগিত ফ্লাইট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ০৪:৪২:৪৫ PM

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িক স্থগিত ফ্লাইট

ফাইল ফটো


কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখা থেকে স্বাক্ষরিত এক সরকারি পত্রে এই নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইট চালুর পূর্ব পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণেও বিমানবন্দরটি ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। গত কয়েকদিন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়েও বাংলাদেশ বিমানসহ অন্যান্য এয়ারলাইন্স প্রস্তুতিও নিচ্ছিল। এরই মধ্যে ‘আন্তর্জাতিক’ ঘোষণার ওপর স্থগিতাদেশ আসে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর