ওমরাহ ভিসার মেয়াদে নতুন নিয়ম: তিন মাস থেকে কমে এক মাস
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৪ AM

১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে

ওমরাহ ভিসার মেয়াদে নতুন নিয়ম: তিন মাস থেকে কমে এক মাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০৪:০২:৫৮ PM

ওমরাহ ভিসার মেয়াদে নতুন নিয়ম: তিন মাস থেকে কমে এক মাস

ছবি: জৈন্তা বার্তা


সৌদি আরবে ওমরাহ ভিসার কার্যকারিতা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

নতুন বিধান অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ না করলে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

তবে, দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই তিন মাস বহাল থাকবে। অর্থাৎ, যাত্রীরা ভিসা পাওয়ার এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করলে সেখানকার ভেতরে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানান, গ্রীষ্মকাল শেষে শীতল মৌসুমে বিপুলসংখ্যক ওমরাহযাত্রী আগমনের প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

চলতি বছরের জুনে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতিমধ্যেই চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা আগের পুরো মৌসুমের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

ধর্মবিশেষজ্ঞ ও বিশ্লেষকরা মনে করছেন, এই বিপুল প্রবৃদ্ধি মুসলিম বিশ্বে পবিত্র ভূমি সফর ও ওমরাহ পালনের আগ্রহের এক সুস্পষ্ট প্রতিফলন।

Jainta Barta/Wadud



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর