র‍্যা বে র সাবেক ডি জি হারুন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৬ AM

র‍্যা বে র সাবেক ডি জি হারুন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০৫:৩৪:২৬ PM

র‍্যা বে র সাবেক ডি জি হারুন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সংগৃহিত


অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা এবং দুই কন্যা ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীন আর্দিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. ইমরান আকন আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে আরো বলা হয়, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ব্যারিস্টার হারুন অর রশীদ ও তার পরিবারের সদস্যরা বর্তমানে দেশের ভেতর পলাতক রয়েছেন এবং যে কোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। তারা দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

এমন পরিস্থিতিতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হারুন অর রশীদ ও তার পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর