নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৬ AM

নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০৫:০৩:৫৯ PM

নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

ফাইল ফটো


নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এদিকে, পে কমিশনের বিষয়ে এখনই কিছু জানাতে চায়না অর্থ মন্ত্রণালয়।রোববার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ যেসব বিষয়ে শর্ত দিয়েছে রাজনৈতিক সরকার সেসব বিষয়ে কী করবে তা দেখে অর্থ ছাড় করবে সংস্থাটি।তিনি আরও বলেন, চালের দাম এখন মোটামুটি সহনীয় রয়েছে, মুদ্রাস্ফীতি কমেছে। পরিবহণ ও বাড়ি ভাড়া কিছুটা বেড়েছে। তবে এটা অস্বীকার করবো না। সার্বিকভাবে খাদ্য পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।

অন্যদিকে, ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, নভেম্বর থেকে ৩৪ টাকা দরে ধান, ৫০ টাকা দরে সিদ্ধ চাল ও আতপ চাল ৪৯ টাকায় কেনা হবে। খাদ্য পরিকল্পনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।তিনি আরও বলেন, এবার ৫০ হাজার টন আমন ধান, আতপ চাল ৫০ হাজার টন ও ৬ লাখ টন চাল কেনা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর