ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গু লি তে ব্যবসায়ী নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গু লি তে ব্যবসায়ী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৩:৪৬:৫৯ অপরাহ্ন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গু লি তে ব্যবসায়ী নি হ ত

ফাইল ফটো


রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। কলেজের সামনে ফাঁকা এলাকা থেকে দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।নিহত ওই ব্যক্তির নাম তারিক সাইফ মামুন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছেন মামুন। কিছুক্ষন পরই মাস্ক ও ক্যাপ পরা দু'জন দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। প্রধান সড়ক থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেও রেহাই পাননি মামুন।

পরিচয়পত্র থেকে জানা যায়, নিহতের বাবার নাম এসএম ইকবাল। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়।  স্থানীয়রা তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পরে ঢামেকে নেয়া হলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একইসাথে, দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক