ফাইল ফটো
বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর আরও একদফা দাম বাড়ল সোনার।সোমবার (১০ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সোনার দাম ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। দুর্বল মার্কিন অর্থনৈতিক তথ্যের কারণে আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা আরও জোরদার হয়েছে। অন্যদিকে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং দুর্বল অর্থনৈতিক সূচক—দুটি বিষয়ই স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রাখছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্পট গোল্ডের দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৭৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। যা ২৭ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৮৭ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।
রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র গবেষণা বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, বাণিজ্য যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ বাণিজ্যের কারণে সোনা কেনা বেড়েছে, যা সোনার মুদ্রার দাম বৃদ্ধিতে সহায়তা করছে।
জৈন্তাবার্তা / সুলতানা




