জ্বালানি তেল বিক্রি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি নির্দেশনা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৬ AM

জ্বালানি তেল বিক্রি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি নির্দেশনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৩:৫০:৫৫ PM

জ্বালানি তেল বিক্রি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি নির্দেশনা

সংগৃহিত


দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এই তেল ব্যবহার করে বিভিন্ন ধরনের অঘটন ঘটানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) সহ ট্রাইব্যুনাল, মেট্রোরেল এবং রেলওয়েতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গোয়েন্দাদের কোনো ব্যর্থতা নেই। বাসে আগুন দেওয়া ও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ যেন আর না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ১৩ নভেম্বরকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে বলে উল্লেখ করে তিনি বলেন, কাউকে সন্দেহভাজন মনে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য তাঁরা জনগণকে অনুরোধ করছেন। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সন্ত্রাসীরা যেন সহজে জামিন না পায়, সে জন্য যারা জামিন দেন, তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রকাশ্যে গুলির দুটি ঘটনা সম্পর্কে তিনি বলেন, এই দুটি ঘটনা সন্ত্রাসী বাহিনীর মধ্যে হয়েছে এবং জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাড়ে ৫ লাখ আনসার, দেড় লাখ পুলিশ, এক লাখ সেনাবাহিনী, ৩৫ হাজার বিজিবি ও ৪ হাজারের মতো কোস্টগার্ড সদস্য মোতায়েন থাকবেন।

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান বেগবান করা হবে। বাইরে রয়ে যাওয়া অস্ত্রগুলো দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে।

মিয়ানমার থেকে মাদক আসা কিছুটা কমলেও তা আশাব্যঞ্জক নয়। গ্রামেগঞ্জে মাদক ছড়িয়ে পড়েছে এবং মাদক নির্মূলে সবার দায়িত্ব নিতে হবে।

সীমান্ত রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো সন্ত্রাসী বাইরে থেকে দেশে ঢুকতে না পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর