রায় যা-ই হোক কার্যকর হবে’-স্বরাষ্ট্র উপদেষ্টা; নৈরা*জ্যের আশ*ঙ্কা দেখছেন ফখরুল
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫২ AM

শেখ হাসিনাসহ তিন আসামির বিরু*দ্ধে মানবতাবিরোধী অপরাধের মাম*লার রায় আজ

রায় যা-ই হোক কার্যকর হবে’-স্বরাষ্ট্র উপদেষ্টা; নৈরা*জ্যের আশ*ঙ্কা দেখছেন ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ১২:৫৩:৫৪ AM

রায় যা-ই হোক কার্যকর হবে’-স্বরাষ্ট্র উপদেষ্টা; নৈরা*জ্যের আশ*ঙ্কা দেখছেন ফখরুল

ছবি:সংগৃহীত


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন-রায় যা-ই হোক, তা কার্যকর হবে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দেশের একটি মহল রায়কে কেন্দ্র করে নৈরাজ্যের পরিবেশ তৈরির চেষ্টা করছে এবং তিনি রায়ে পূর্ণ স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে। রায়কে কেন্দ্র করে দেশে রাজনৈতিক উত্তাপ বাড়লেও সরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার বরিশাল জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রায় যা-ই হোক, তা কার্যকর হবে। বিশৃঙ্খলা তৈরি করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশের দাবি-সব পরিস্থিতি বিবেচনায় রেখে কঠোর নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে।

অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।’তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রায়ের স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি জানান। একই অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনা দেখা দিয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তারা মাঠে থাকবে এবং কাউকে নাশকতা করতে দেবে না।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন জানিয়েছেন, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রায়ের অংশ বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রায় ঘোষণা করবেন।

রায়কে ঘিরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে বাংলাদেশে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। এরই মধ্যে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর