১৩ তম জাতীয় নির্বাচনে ভোট দিবেন ১২ কোটি ৭৬ লাখ ভোটার
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৯ AM

১৩ তম জাতীয় নির্বাচনে ভোট দিবেন ১২ কোটি ৭৬ লাখ ভোটার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৫:২০:০৩ PM

১৩ তম জাতীয় নির্বাচনে ভোট দিবেন ১২ কোটি ৭৬ লাখ ভোটার

পতীকী ছবি


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল, ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের চূড়ান্ত এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

ইসি সচিব বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশ এবং মহিলা ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ  বলে জানান ইসি সচিব।এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও মার্কসবাদী সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দেয়ার কথা জানান সচিব। তিনি বলেন, ৭টি দলের নিবন্ধনের বিষয় পুনর্বিবেচনায় আনা হয়েছে। আমজনগণ দলের বিষয়ে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে ইসি। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর