নগদের সাবেক এমডি ও সংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

নগদের সাবেক এমডি ও সংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৫:৫২:৩৫ অপরাহ্ন

নগদের সাবেক এমডি ও সংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সংগৃহিত


মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৭৪টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. শেখ রাসেল নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন। শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোস্তফা সারোয়ার মুরাদ। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, নগদ লিমিটেডের নিয়ম বহির্ভূত অতিরিক্ত ই-মানি ইস্যু এবং ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন হাউসের ব্যাংক হিসাব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচার করার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শেয়ারের মূল্য অপেক্ষাকৃত কম মূল্যে হস্তান্তরের মাধ্যমে অর্থ বিদেশে পাঠানো হতে পারে এমন সন্দেহও রয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১৫ সালের সংশোধনীসহ) এর ২ (শ) (৫) ও ২ (শ) (১৪) ধারা অনুযায়ী প্রতারণা এবং দেশি-বিদেশি মুদ্রা পাচার সংক্রান্ত অপরাধের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিদের নামে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক