ভূ*মি কম্পে হতাহতের ঘটনায় উপদেষ্টা ইউনূস
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫০ AM

ভূ*মি কম্পে হতাহতের ঘটনায় উপদেষ্টা ইউনূস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৫ ০৪:২১:১২ PM

ভূ*মি কম্পে হতাহতের ঘটনায় উপদেষ্টা ইউনূস

ফাইল ফটো


ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ঘরবাড়ি ধস এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে শোকবার্তাটি পাঠানো হয়।

শোকবার্তায় ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল দফতরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। এ সময় জনগণকে ধৈর্য ও সাহস ধরে পরিস্থিতি মোকাবেলা করার কথা বলেন তিনি।

এতে আরও বলা হয়, এরইমধ্যে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশর কাছাকাছি ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর