সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০৪:১৭:৪৩ অপরাহ্ন

সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত ছবি


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পর্যাপ্ত সার মজুত রয়েছে জানিয়ে এসময় উপদেষ্টা বলেন, পর্যাপ্ত পরিমাণের সার মজুত আছে। কেউ মজুত করলে তার বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না।

সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে তিনি বলেন, পিঁয়াজের কোনো সংকট নেই, দাম কমে গেছে। কিছু ব‍্যবসায়ীর আমদানির চাপ ছিল কিন্তু আমরা তা করিনি। মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। আমাদের কৃষকবান্ধব হতে হবে। 

আলুর দাম পায়নি কৃষক, এখন কিছুটা দাম বাড়ছে। ডিসেম্বরে পর্যন্ত কোল্ড স্টোরে আলু রাখতে দিতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসপি নিয়োগের বিষয়ে উপদেষ্টা বলেন, এসপি নিয়োগে এবিসি তিন ক‍্যাটাগরি করা হয়েছে। ৬৪ জেলার মধ‍্যে ১৮ জনকে আগে নেওয়া হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক