দু দ ক ডি এন সি সি প্রশাসকের অনিয়ম পেলে ব্যবস্থা নেব: আসিফ মাহমুদ
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৫৬ AM

দু দ ক ডি এন সি সি প্রশাসকের অনিয়ম পেলে ব্যবস্থা নেব: আসিফ মাহমুদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০৬:৫৪:৫৬ PM

দু দ ক ডি এন সি সি প্রশাসকের অনিয়ম পেলে ব্যবস্থা নেব: আসিফ মাহমুদ

সংগৃহীত ছবি


দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদকের অনুসন্ধানের বিষয়ে মন্তব্য জানতে চাইলে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘অবশ্যই, যদি কোনো অনিয়ম থাকে, দুদক সেটা অনুসন্ধান করতে পারে। যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদের জানাবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর