হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান রিজভীর
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৫৫ AM

হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান রিজভীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০৪:৫৭:৩৭ PM

হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান রিজভীর

সংগৃহিত


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত একটি মানবিক কর্মসূচি শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি—আল্লাহ তাআলা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন।’

তিনি জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ম্যাডামের সঙ্গে দেখা করতে হাসপাতালে ভিড় করছেন, এতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং অন্যান্য রোগীদেরও সমস্যায় ফেলছে।

রিজভী আরও বলেন, ‘আপনারা আবেগ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, সুস্থতার জন্য মোনাজাত করছেন—এটা স্বাভাবিক। কিন্তু এই ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই সবার প্রতি আহ্বান, আপনারা নিজ নিজ অবস্থান থেকেই তার জন্য দোয়া করুন।’

তিনি আরও জানান, দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকেও হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর