পিঠা উৎসবে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

বিশ্বনাথ আল-মুসিম স্কুল অ্যান্ড কলেজে নবান্ন ও বিজয় দিবস উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠান

পিঠা উৎসবে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৯:৪৬:৪৩ অপরাহ্ন

পিঠা উৎসবে মুক্তাক্ষরের  আবৃত্তি পরিবেশন

ছবি:সংগৃহীত


আবহমান বাংলার শিখরছোঁয়া চিরাচরিত ঐতিহ্য ও জাতীয় চেতনাকে হৃদয়ে ধারণ করে ১৫ ও ১৬ ডিসেম্বর নবান্ন উৎসব ও মহান বিজয় দিবস উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বনাথ উপজেলার লালাবাজার টেংরাস্থ আল-মুসিম স্কুল অ্যান্ড কলেজ।

এরই অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজন করা হয় বর্ণাঢ্য পিঠা উৎসব। উনুনের আঁচ আর মা-মাসির স্নেহমাখা হাতের স্পর্শে তৈরি বাহারি পিঠা-পুলিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। গ্রামবাংলার নবান্নের ঐতিহ্যবাহী উৎসবের আবহে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে।

বেলা ১টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করে আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’। বিমল করের নির্দেশনা ও গ্রন্থনায় এবং শ্রুতি সরকারের সঞ্চালনায় একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন বিমল কর, প্রিয়াশ্রী কর পিউ, পুনম কর পূজা, শ্রেয়া সরকার ও শ্রুতি সরকার।

অনুষ্ঠানজুড়ে নবান্নের আনন্দ, ভাষা-সংস্কৃতির চর্চা এবং বিজয় দিবসের চেতনা একসঙ্গে মিলেমিশে এক অনন্য আবহ সৃষ্টি করে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪