কালিঘাটে শ্রী শ্রী নৃসিংহ জিঁউ মন্দির পুনর্নির্মাণে আজ সাধারণ সভা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০১ AM

কালিঘাটে শ্রী শ্রী নৃসিংহ জিঁউ মন্দির পুনর্নির্মাণে আজ সাধারণ সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ১০:১০:৪৭ PM

কালিঘাটে শ্রী শ্রী নৃসিংহ জিঁউ মন্দির পুনর্নির্মাণে আজ সাধারণ সভা

এআই দিয়ে করা


সিলেট শহরের কালিঘাটে অবস্থিত শ্রী শ্রী নৃসিংহ জিঁউ মন্দিরের সংস্কার, সংরক্ষণ ও পুনর্নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আজ (৫ মে, মঙ্গলবার) রাত সাড়ে ৭টায় মন্দির প্রাঙ্গণে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

মন্দির সংস্কার ও পুনর্নির্মাণ কমিটির সভাপতি অ্যাডভোকেট গৌতম দাস এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী গৌতম দে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তবৃন্দকে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মন্দির পুনর্নির্মাণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবার সুচিন্তিত মতামত, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ