জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ শুরু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ শুরু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০১:২৭:৩৪ অপরাহ্ন

জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ শুরু


‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬।

রবিবার সকালে জৈন্তাপুর মডেল থানার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, জনসচেতনতামূলক কার্যক্রম ও বিশেষ নিরাপত্তা অভিযানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সকালে জৈন্তাপুর মডেল থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা সৃষ্টি করে। পরে উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশমুখ ও বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়।

এ ছাড়া বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে সিলেট-তামাবিল মহাসড়কের ফতেহপুর ইউনিয়ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এ তল্লাশি অভিযান সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনিসহ জৈন্তাপুর মডেল থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, ট্রাফিক পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং অপরাধ দমনে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তারা আরও বলেন, নিরাপদ জৈন্তাপুর গড়ে তুলতে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল