‘জাতীয় পার্টি হবে ক্ষমতাসীন আর আওয়ামী লীগ বিরোধী দল’
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

‘জাতীয় পার্টি হবে ক্ষমতাসীন আর আওয়ামী লীগ বিরোধী দল’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৩ ০৭:১৬:০৮ পূর্বাহ্ন

‘জাতীয় পার্টি হবে ক্ষমতাসীন আর আওয়ামী লীগ বিরোধী দল’

ছবি: সংগৃহীত


জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ব‌লে‌ছেন, নির্বাচন করে জাতীয় পার্টি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আর আওয়ামী লীগ হবে বিরোধী দল। বুধবার (১৩ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের স‌ঙ্গে আলাপকালে এসব কথা বলেন চুন্নু।

জাপা মহাস‌চিব ব‌লেন, এই যে এবার আমরা সরাসরি তাদের (আওয়ামী লীগের) সঙ্গে ভোট যুদ্ধে লিপ্ত হয়েছি। নো জোট, নো মহাজোট। নো আসন বণ্টন, ডাইরেক্ট ফাইট। আমরা প্রথম থেকেই জোট বা মহাজোটে যাওয়ার সিদ্ধান্ত নেই।

চুন্নু ব‌লেন, আমাদের আত্মবিশ্বাস আছে— নির্বাচনে গেলে আমরা ভালো করব। তাই আমরা নির্বাচনে এসেছি। কেউ যদি আমাদের বিশ্বাস করে না, সেটা তাদের বিষয়। কেন বিশ্বাস করে না, সেটা তারাই ভালো বলতে পারবে। কিন্তু আমরা সবাইকে বিশ্বাস করি।

জাতীয় পার্টি নির্বাচন কর‌তে এসেছে জা‌নি‌য়ে দলটির মহাস‌চিব ব‌লেন, আমরা নির্বাচন করতেই এসেছি। আমাদের দাবি একটাই— যেন ভোটকেন্দ্র ভোটারদের আসার পরিবেশ থাকে। নির্বাচন করে আগামীতে ক্ষমতায় যাব সেই স্বপ্নেও আমরা বিভোর। আওয়ামী লীগ বিরোধী দলে যাবে। এরকম চিন্তাই আমাদের মধ্যে আছে।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির অন্যান্য নেতাদের সাক্ষাতের প্রসঙ্গ টা‌নেন চুন্নু। তি‌নি ব‌লেন, নির্বাচন কেমন হবে, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী হবে, ভোটাররা কীভাবে কেন্দ্র আসবে— এসব নিয়ে আলোচনা হয়েছে। আড্ডা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল