স্বতন্ত্র-বিরোধী প্রার্থীদের বাধা দিলে ব্যবস্থা : নানক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

স্বতন্ত্র-বিরোধী প্রার্থীদের বাধা দিলে ব্যবস্থা : নানক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৩ ০৩:১৯:১৮ পূর্বাহ্ন

স্বতন্ত্র-বিরোধী প্রার্থীদের বাধা দিলে ব্যবস্থা : নানক


দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দিলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা- ১৩ আসনের মোহাম্মদপুর এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে গণসংযোগে নেমে তিনি এ কথা বলেন।  

নৌকার এ প্রার্থী বলেন, বিএনপি অগ্নিসন্ত্রাস করে মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট করতে পারবে না।

নানক বলেন, আমি ভোটারদের যে সারা পাচ্ছি তাতে আমি আত্মহারা হয়ে গেছি। মানুষের আমার প্রতি এত ভালবাসা, এত স্নেহ দেখে আমি ব্যাকুল হয়ে গেছি। 

এদিন সকালে ২৯ নং ওয়ার্ড- এর সূচনা কমিউনিটি সেন্টার সামনে থেকে গণসংযোগ শুরু করেন  নানক। এ সময় বিপুল কর্মী ও সমর্থক ওই গণসংযোগে অংশ নেন।

এছাড়াও গণসংযোগে অংশ নেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল