জামায়াতেরও ৩ দিনের কর্মসূচি ঘোষণা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

জামায়াতেরও ৩ দিনের কর্মসূচি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০২:৪৩:২৮ পূর্বাহ্ন

জামায়াতেরও ৩ দিনের কর্মসূচি ঘোষণা

জামায়াতেরও ৩ দিনের কর্মসূচি ঘোষণা।


সারাদেশে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১ জানুয়ারি) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৩ দিনের এ কর্মসূচি ঘোষণা করেন।

এক বিবৃতিতে বলেন,‘দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে তামাশার নির্বাচন বাতিল, জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমায়েশী রায়ে প্রদত্ত সাজা বাতিলসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ঘোষণা করছি।

ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতা-কর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল