ভোটের দিন বিএনপির হরতালের ডাক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

ভোটের দিন বিএনপির হরতালের ডাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০৫:১৪:১৭ পূর্বাহ্ন

ভোটের দিন বিএনপির হরতালের ডাক

প্রতিকী ছবি


নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ৬ ও ৭ জানুয়ারি (শনি ও রবিবার) হরতালের ডাক দিয়েছে বিএনপি। শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার এ হরতাল শুরু হবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তফসিল অনুযায়ী, আগামী রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপিসহ ১৬টি দল নির্বাচনে নেই।

সংবাদ সম্মেলন চলাকালে নির্বাচন বর্জন ও সরকারের পদত্যাগসহ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার (৫ জানুয়ারি) দেশব্যাপী মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালনেরও ঘোষণা দেন রিজভী।

রিজভী বলেন, “অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার এক দফা দাবিতে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপিসহ সমমনা দলগুলো এই হরতাল কর্মসূচি পালন করবে।”

অসহযোগের ডাক দিয়ে ৭ জানুয়ারি ভোট বর্জনের আহ্বানে গত ২৬ ডিসেম্বর থেকে তিন দফায় টানা আট দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির পর বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের এই কর্মসূচি এল।

এদিকে, বিএনপির সমর্থনে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এক বিবৃতিতে দলের নেতাকর্মী ও দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানিয়ে বলেন, শুক্রবার (৫ জানুয়ারি) সারা দেশে লিফলেট বিতরণ করবে এলডিপি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে চার দফায় ৫ দিন হরতাল এবং ১২ দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে শরিক দল ও জোট। এর মধ্যে ভোট বর্জন ও সরকারের বিরুদ্ধে অসহযোগের ডাক দিয়ে গেল কয়েকদিন গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করে বিএনপি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল