হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন

হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন


সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সোমবার (২৯ই জানুয়ারি ) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৭ জন পুরুষ ও ০১জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়।

এ নির্বাচনে ৪ জন পুরুষ ভোটে  ও ১ জন মহিলা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে আব্দুল খালিক (ফুটবল) ৩৭০ ভোট পেয়ে প্রথম, আলহাজ্ব আলাউদ্দিন (ছাতা) ৩৬২ ভোট পেয়ে দ্বিতীয়, এ বি এম এনায়েত হোসাইন জুয়েল (হারিকেন)  ৩৩৯ ভোট পেয়ে তৃতীয়, মোঃ জাকারিয়া  ২৫৩ (মাছ) ভোট পেয়ে চতুর্থ ও সংরক্ষিত নারী সদস্য  হালিমা বেগম বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।

উল্লেখ্য, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৭২৯ জন ও ভোট কাষ্ট হয়েছে ৫৬৪ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

এসময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম. এ, ৫নং ফতেপুর ইউনিয়ন (হরিপুর) পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান চৌধুরী, সাংবাদিক মো: আব্দুল্লাহ,সাইফুল ইসলাম বাবু, ইউ/পি সদস্য আব্দুর রকিব, আব্দুল মুতলিব, রুবেল আহমেদ, মতিউর রহমান, হরিপুর শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: জালাল উদ্দীন,  অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, সহকারী প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ, সহকারী শিক্ষক দেওয়ান আল কাইজার চৌধুরীসহ এ এসআই দ্বীন ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা