মৌলভীবাজারে অগ্নিকান্ডে ২০ লক্ষ টাকার ক্ষতি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

পুড়লো দুই বসত ঘর

মৌলভীবাজারে অগ্নিকান্ডে ২০ লক্ষ টাকার ক্ষতি

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০৬:১৯:২৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে অগ্নিকান্ডে ২০ লক্ষ টাকার ক্ষতি

প্রতিকী ছবি


মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকার সালামি টিলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুটি সেমি পাকা ঘর পুড়েছে। বুধবার রাতে মাতারকাপন গ্রামের মো. আবুল কালাম আজাদ ও মো. নুরুল ইসলামের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় ঘর তালাবদ্ধ থাকায় এসময় বাড়িতে কোনো লোকজন না থাকায় আগুন লাগার কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। আগুনে ঘরে থাকা আসবাবপত্রসহ যাবতীয় মালামাল, হাঁস মুরগি ও ঘর পুড়েছে।

ঘরের মালিক নুরুল ইসলাম বলেন, ‌‘অগ্নিকান্ডের সময় আমরা পারিবারিক কাজে শহরে ছিলাম। যার কারণে মানুষের কোনো ক্ষতি হয়নি। অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্রসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার হৃদয় আহমদ বলেন, ‘সট সার্কিট থেকে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা ৮ লক্ষ টাকা মূল্যের মালামাল রক্ষা করেছি।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক