কমলগঞ্জে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক মূল্যায়নের পুরস্কার বিতরণ ও মোড়ক উন্মোচন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক মূল্যায়নের পুরস্কার বিতরণ ও মোড়ক উন্মোচন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৬:০৮:২২ পূর্বাহ্ন

কমলগঞ্জে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক মূল্যায়নের পুরস্কার বিতরণ ও মোড়ক উন্মোচন


মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার হকতিয়ারখোলা মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক মূল্যায়নের পুরস্কার বিতরণ ও কাইয়পনপাইবম বৃন্দা রচিত কাব্যগ্রন্থ "অবিশ্রান্ত পৃথিবী" এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় হকতিয়ারখোলা গ্রামে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল সিংহের সভাপতিত্বে ও শিক্ষক কনথৌজম শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, চাওবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল প্রোপ্রার্টি মিউজিয়াম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হামোম তনুবাবু, মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বৃন্দা রানী সিনহা। 

আলোচনায় অংশ নেন মণিপুরি সাহিত্য সংসদ, সিলেট এর সহ সভাপতি প্রশান্ত কুমার সিংহ, সাধারণ সম্পাদক নামব্রম শংকর, কবি সনাতন হামোম, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ,সাজিদুর রহমান সাজু,সালাহউদ্দিন শুভ, প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, শিক্ষক ও কবি সাজ্জাদুল হক স্বপন প্রমুখ।

সভায় বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে মণিপুরি ভাষার মতো সুপ্রাচীন ঐতিহ্যের একটি উন্নত ভাষাকে দ্রুত সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন এবং দ্রুততম সময়ের মধ্যে নিজস্ব লিপিতে লেখা মণিপুরি ভাষায় প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষাদানের কার্যক্রম শুরু করার আহবান জানানো হয়। এছাড়া অনেক ক্ষেত্রে মণিপুরি ভাষা ভিন্ন নাম-পরিচয়ে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে বক্তারা সরকারি-বেসরকারি সকল পর্যায়েই মণিপুরি ভাষাকে তার প্রকৃত পরিচয়ে উপস্থাপনের আহবান জানান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন মণিপুরি নিজস্ব ভাষা সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা সভা শেষে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নের পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক