কারামুক্ত মির্জা ফখরুল ও আমীর খসরুর বাসায় বিএনপি নেতারা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

কারামুক্ত মির্জা ফখরুল ও আমীর খসরুর বাসায় বিএনপি নেতারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০৭:৫৬:৩৪ পূর্বাহ্ন

কারামুক্ত মির্জা ফখরুল ও আমীর খসরুর বাসায় বিএনপি নেতারা


তিন মাসের অধিক সময় কারাগারে থাকার পর বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জামিনে মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মুক্তির পরপরই শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এই দুই নেতাকে দেখতে যান দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুলের গুলশানের বাসভবনে দেখা করতে যান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান ও অন্যান্য নেতারা।

শায়রুল কবির বলেন, মহাসচিব সঙ্গে কৌশল বিনিময়ের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুর বাসায় যান এই নেতারা। সেখানে তারা সদ্য কারামুক্ত নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের শারীরিক অবস্থায় খোঁজ খবর নেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল