চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে জাপা : রওশন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে জাপা : রওশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ১২:৪৭:০৯ অপরাহ্ন

চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে জাপা  : রওশন


জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। 

তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং পার্টিকে আবার সুসংগঠিত করার লক্ষ্যে নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে আমি দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছি। এছাড়া আগামী ৯ মার্চ পার্টির দশম জাতীয় কাউন্সিল ঘোষণা দিয়েছি। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) গুলশানস্থ নিজ বাসভবেন সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, আজ আপনাদের সঙ্গে কথা বলার সময় আমার দুপাশে যারা রয়েছেন- তারা বাংলাদেশের রাজনীতির দুই দিকপাল। কাজী ফিরোজ রশীদ এবং সৈয়দ আবু হোসেন বাবলা। এই দুই নেতা জাতীয় পার্টি (জাপা) প্রতিষ্ঠার জন্য অনন্য ভূমিকা পালন করেছেন। জাতীয় পার্টির জন্য তারা জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। হুসেইন মুহম্মদ এরশাদ এবং আমার পাশে তারা সব সময়ই ছিলেন এবং এখনো আছেন।

আমরা সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণ শক্তি ফিরিয়ে আনতে চাই।

তিনি বলেন, দেশ ও জাতির জন্য রাজনীতির অঙ্গনে জাতীয় পার্টির প্রয়োজনীয়তা এখন অপরিহার্য।

একটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র হচ্ছে সময় মতো পার্টির সম্মেলন করা বলে মন্তব্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা জাতীয় সম্মেলন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছি- সেই সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য আমি একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করেছি। 

আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন সম্পন্ন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কাজী ফিরোজ রশীদকে, এছাড়া কো-আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম-আহ্বায়ক গোলাম সরোয়ার মিলন, সদস্য সচিব সফিকুল ইসলাম সেন্টু ও কোষাধ্যক্ষ জিয়াউল হক মৃধা। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল