কুলাউড়ায় হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০৫:৫০:৪১ পূর্বাহ্ন

কুলাউড়ায় হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করছেন অতিথিরা।


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে হাকালুকি পঞ্চম মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক হোসাইন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেল আহমদ এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউাড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্ঠা এম এস আলী, ভুকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফখর উদ্দিন ও সংগঠনের সাবেক সহ-সভাপতি ও উপদেষ্ঠা নজরুল ইসলাম প্রমুখ।


স্বাগত বক্তব্য রাখেন ৫ম মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক এফরুল ইসলাম রুহিন ও অর্থ সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য মেধাবৃত্তির বিকল্প নেই। মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। আগামী প্রজন্মকে যোগ্য, মেধাবী ও সত্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হলে তাদের উৎসাহ দিতে হবে। ভালো সহপাঠির সাথে মেশার সুযোগ করে দেয়া জরুরি। হাকালুকি যুব সাহিত্য পরিষদ দীর্ঘদিন যাবত এ কাজ করে যাচ্ছে। সংগঠনটি মানবিক কাজও করছে। আগামী দিনে এ কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তোলে দেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক