ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিব
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৬:৪৬:৩৩ পূর্বাহ্ন

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিব

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিব।


আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন রাকিবুল হাসান রাকিব। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো জয়, আগামী ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, সকাল ১১টায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য 'Voices of the World: A Celebration of International Mother Language Day' অনুষ্ঠানে চিফ কি-নোট স্পিকার হিসেবে অংশ নেবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। একই দিনে বিকেল পৌনে সাতটায় তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত 'Embracing Linguistic Diversity: An Interactive Cultural Evening in Commemoration of International Mother Language Day' শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। 

এতে আরও বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, উল্লেখিত সময়ে অথবা দেশে ফেরার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাকিবুল হাসান রাকিব (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ)।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল