সিলেটের মানুষকে শেখ হাসিনা প্রতিদান দিতে ভুলেন না: প্রাণিসম্পদ মন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সিলেটের মানুষকে শেখ হাসিনা প্রতিদান দিতে ভুলেন না: প্রাণিসম্পদ মন্ত্রী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০৮:৪৪:১১ পূর্বাহ্ন

সিলেটের মানুষকে শেখ হাসিনা প্রতিদান দিতে ভুলেন না: প্রাণিসম্পদ মন্ত্রী

বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, সিলেটের মানুষ শেখ হাসিনকে ভোট দিয়েছেন। শেখ হাসিনা প্রতিদান দিতে ভুলেন না। যারা নির্বাচনের বিরুদ্ধে ছিল। নির্বাচন হবে না বলেছিল। বিভিন্ন হুমকি স্যাংশন দেখিয়েছিল, তাদের মুখের ওপর দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিলেন, বাংলা মানুষ আমার সঙ্গে আছে। বিশ্বের কোনো মোড়লের চোখ রাঙ্গানিতে আমি পাই না। তাই আমাদের সবাইকে শেখ হাসিনার উন্নয়নের পক্ষে কাজ করতে হবে।

শনিবার (০২ মার্চ) বিকেলে সিলেট নগরীর সারদা হলের সামনে আয়াজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

সংবর্ধনা সভায় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা অদম্য। তিনি বিশ্ব মোড়লদের চোখ রাঙ্গানি ভয় পান না। বহু রক্তচোখ অপেক্ষা করে, অনেক মোড়লদের চোখ রাঙ্গানি উপক্ষো করে এ বাংলার মানুষকে নির্বাচন উপহার দিয়েছেন তিনি।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগরের সভাপতি মাসুক উদ্দিন আহমেদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ