সিলেটে ছাত্রলীগের ৪ ইউনিটের কমিটি ঘোষণা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সিলেটে ছাত্রলীগের ৪ ইউনিটের কমিটি ঘোষণা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০৪:৫৭:৪৮ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রলীগের ৪ ইউনিটের কমিটি ঘোষণা

ছবি : ইন্টারনেট


সিলেটে গভীর রাতে চারটি ইউনিটের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর শাখা। ইউনিটগুলো হলো- মুরারি চাঁদ কলেজ সিলেট (এমসি), সিলেট সরকারি কলেজ, সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার (২২ মার্চ) গভীর রাত ৩টার দিকে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ এবং জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ পৃথক বিজ্ঞপ্তিতে চার ইউনিটের কমিটির অনুমোদন দিয়েছেন।

নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন-সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ শোভন, মুরারি চাঁদ কলেজ সিলেটের (এমসি) সভাপতি দিলোয়ার হোসেন রাহী ও সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল হাসান শেরওয়ান, সাধারণ সম্পাদক দেবাশিষ গোয়ালা দেব, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ লাকি ও সাধারণ সম্পাদক মো.জয়নাল আবেদীন ইমন।  

১১০ সদস্য বিশিষ্ট এমসি কলেজ ছাত্রলীগের কমিটিতে ৩৬ জন সহসভাপতি, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। ৮১ সদস্য বিশিষ্ট সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিতে ২৫ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

১১৯ সদস্য বিশিষ্ট সিলেট সদর উপজেলা ছাত্রলীগের কমিটিতে ৩৮ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। আর ১২১ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটিতে ৪১ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪