ওসমানীনগরের নতুন ইউএনও অনুপমা দাস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ওসমানীনগরের নতুন ইউএনও অনুপমা দাস

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ১২:১৫:৫৬ অপরাহ্ন

ওসমানীনগরের নতুন ইউএনও অনুপমা দাস

(বামে) বিদায়ী ইউএনও মহুয়া শারমিন ফাতেমা (ডানে) নতুন ইউএনও অনুপমা দাস।


সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমাকে বদলি করা হয়েছে। তাঁকে রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে ওসমানীনগর থেকে বদলী করা হয়েছে।

ওসমানীনগরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুপমা দাসকে পদায়ন করা হয়েছে।

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি এক প্রজ্ঞাপনের মধ্যমে অনুপমা দাসকে ওসমানীনগরের নতুন ইউএনও হিসেবে পদায়ন করেন। 

নবাগত ইউএনও অনুপমা দাস এর আগে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার(উপজেলা নির্বাহী অফিসার)হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ৩ ডিসেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি স্বাক্ষরিত এক আদেশে ওসমানীনগর ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয়কে বদলি ও পদায়ন করা হয়।

ওসমানীনগরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানাকে হবিগঞ্জ উপজেলার চুনারুঘাট উপজেলায় বদলী করা হয়। আর হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমাকে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। মহুয়া শারমিন ফাতেমা ইউএনও হিসেবে গত ১০ ডিসেম্বর ওসমানীনগর উপজেলায় যোগদান করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪