আগামী ১২ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

আগামী ১২ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০২:৫৩:২১ পূর্বাহ্ন

আগামী ১২ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

ছবি: সংগৃহীত


এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১২ মে প্রকাশ করা হবে।

আজ শুক্রবার (৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, ১২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করার পর সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে।

গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১২ মার্চ শেষ হয় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা।

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

এস এইচ টি/