ট্রাক চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ট্রাক চাপায় সিএনজির দুই যাত্রী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ১২:৩৬:১১ অপরাহ্ন

ট্রাক চাপায় সিএনজির দুই যাত্রী নিহত

ছবি: সংগৃহীত


মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের( সিএনজি) দুই যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার (৪ মে) সকালে উপজেলার টেকেরহাট-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঁঠালিয়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার চরঘুন্সী গ্রামের মৃত নবাব আলী মুন্সীর ছেলে হোসেন আলী মুন্সী (৬০) ও একই গ্রামের মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঁঠালিয়া ব্রিজের কাছে শ্রীনদীগামী একটি ট্রাক অপরদিক থেকে আসা টেকেরহাটগামী যাত্রীবাহী একটি ইজিবাইক(সিএনজি)কে চাপা দেয়। এতে ইজিবাইকের দুই যাত্রী হোসেন আলী মুন্সী ও ধলু হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এস এইচ টি/