রাজধানীর সূত্রাপুরে শেখ হাসিনাসহ ৮৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

রাজধানীর সূত্রাপুরে শেখ হাসিনাসহ ৮৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০২:৫৯:২৮ পূর্বাহ্ন

রাজধানীর সূত্রাপুরে শেখ হাসিনাসহ ৮৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ছবি: সংগৃহীত


রাজধানীর সূত্রাপুরে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৫ বছরের যুবক নাদিমুল ইসলাম এলেম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন নিহতের মা কিসমত আরা।


আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। মামলার বাদী কিসমত আরা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সংসদ সদস্য সাঈদ খোকন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু প্রমুখ।


মামলায় বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল তিনটা থেকে চারটার মধ্যে কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল চলছিল। সেখানে থাকা বাদীর ছেলে নাদিমুল ইসলাম এলেম গুলিবিদ্ধ হন। গুলি এলেমের চোখ ভেদ করে ভেতরে ঢুকলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এলেম। তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরাও মৃত ঘোষণা করেন।


মামলায় অভিযোগ করা হয়—আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে ও অন্যান্য আসামিদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ হত্যাকাণ্ড ঘটে।


জৈন্তা বার্তা / শিউলী



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর