সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ধনপুরে সুরমা সেতু নির্মাণ, সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর সুখবর দিলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০১:৫০:২৫ পূর্বাহ্ন

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার

ছবি:সংগৃহীত


দীর্ঘদিনের যোগাযোগ ও অবকাঠামোগত পশ্চাৎপদতা কাটিয়ে সিলেটের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। গ্রামীণ সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এর পাশাপাশি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণ এবং সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর সুখবর এসেছে।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে এ বৃহৎ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

এক ভিডিও বার্তায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

তিনি বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামোগত দীর্ঘদিনের পিছিয়ে থাকা অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। পাশাপাশি বিভাগের সংসদ সদস্যদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট-১ আসনের বাসিন্দাদের জন্য বিশেষ সুখবর দিয়ে মন্ত্রী জানান, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে একটি নতুন সেতু নির্মাণ করা হবে। সেতুটি নির্মিত হলে স্থানীয় মানুষের যাতায়াত, যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।

সিলেটের রেল যোগাযোগ উন্নয়ন প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন চালু হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, এসব উন্নয়ন প্রকল্প দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে সিলেটবাসীর আন্তরিক দোয়া ও সহযোগিতা প্রয়োজন।

দীর্ঘদিন ধরে সড়ক ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতায় ভোগা সিলেটের বিভিন্ন জনপদে এসব প্রকল্প বাস্তবায়িত হলে মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ অর্থনীতির বিকাশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে একনেকের সভা শুরু হয়। দুপুর সোয়া ১টায় সভা শেষ হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর