সংগৃহিত
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট ৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনি ওই বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছিলেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া যাচাই-বাছাই করা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




